বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

আশুলিয়ায় জিটিভির সাংবাদিক শামীমের ওপর হামলা

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 521

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময়ের কন্ঠস্বর ও জি-টিভির আশুলিয়া প্রতিনিধি শামীম হাসান।  এ সময় তার এক সঙ্গী এগিয়ে গেলে তার ওপরও হামলা করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে এ ঘটনা ঘটে। পরে দুইজনকেই উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতেই একদল সন্ত্রাসী শামীম হাসান সীমান্তের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় গেটের কাছে সীমান্তকে উদ্ধারে এগিয়ে গেলে তার সঙ্গী আমিনুল ইসলামকেও বেদম মারধর করা হয়। তাদের দুজনকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় জাহাঙ্গীরনগর বিদ্যালয়ের সংলগ্ন টর্চারসেলে আটকে রেখে তাদের ওপর নির্যাতন চালায় তারা।

ভুক্তভোগী সাংবাদিক শামীম হাসান সীমান্ত বলেন, আমি নিউজ সংগ্রহের কাজে জাবিতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক সীমান্তের ওপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আশুলিয়ায় জিটিভির সাংবাদিক শামীমের ওপর হামলা

প্রকাশের সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫