Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ ২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে : চিফ প্রসিকিউটর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ার লাইক-ভিউয়ের নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় সেই এসআই গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 246

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, রোববার রাতে এসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্র্যইবুনাল। এ সময় তাদের সাথে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়।

ওইদিন তিনি ঘটনার সময় উপস্থিত থাকলেও গুলি করার বিষয়টি স্বীকার করেননি বলে জানান ওসি। তিনি জানান, গ্রেপ্তারের পর পুলিশি পাহারায় চঞ্চলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এএসআই চঞ্চল (বিপি নং-৮৬০৫০৯৮৬৯৯) গত ৭ নভেম্বর ডিএমপি হতে দীঘিনালা থানায় যোগদান করে বলে জানা যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় সেই এসআই গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৩৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫