শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকিস্তানের বিপক্ষে সাদের বিকল্প কে, যা বললেন ডুলি সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার সেই আইয়ার এবার ভারতের ওয়ানডে অধিনায়কও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার

বিএসএফকে শায়েস্তা করতে আমি একাই যথেষ্ট: লে. কর্নেল কিবরিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 382

ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীকে (বিএসএফ) শায়েস্তা করার জন্য নিজেই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৫৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার।

তিনি বলেন, ‘বিএসএফকে শায়েস্ত করার জন্য আমিই যথেষ্ট। যখন প্রয়োজন হবে তখন আপনাদের ডাকা হবে। না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে আর পেছনে ১৮ কোটি মানুষ আছে। বিএসএফকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘সীমান্তে চোরাচালান রোধে ও জনসাধারণের নিরাপত্তায়’ সচেতনতা মতবিনিময় সভার আয়োজন করে ৫৯ বিজিবি।

মতবিনিময় সভায় গোলাম কিবরিয়া চোরাচালান রোধে, দেশের সীমান্তে সুরক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে সবধরনের সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবি’র সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএসএফকে শায়েস্তা করতে আমি একাই যথেষ্ট: লে. কর্নেল কিবরিয়া

প্রকাশের সময় : ০৮:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫