Dhaka ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে ইশরাকের স্ত্রীর পোস্ট মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে, বালুবাহী ট্রাকের ধুলায় অতিষ্ঠ জনজীবন মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ল ‘নিশি’ ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ঢাকায় পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার ধর্ম-বর্ণভেদে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করেছে সংবিধান: অ্যাটর্নি জেনারেল

কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্যবিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 162

রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রনি ও সাফরান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণার পর বেশ কয়েক দিন ধরে ঝামেলা চলছিল। পদবঞ্চিতরা বিভিন্নভাবে প্রতিবাদ করছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা পুনরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আসেন। পদবঞ্চিতরা একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু করেন।

একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান গণমাধ্যমকে বলেন, কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায়। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। কথা-কাটাকাটি হয়, ওরকম হামলার ঘটনা ঘটেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্যবিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি

প্রকাশের সময় : ১২:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫