Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ নওগাঁ সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী রোহিঙ্গাদের জন্য ওআইসির সহায়তা চায় বাংলাদেশ

স্ত্রীসহ সাইফুজ্জামান শিখরের নামে দুদকের মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 241

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাগুর-১ আসনের সাবেক এমপি মো. সাইফুজ্জামান শিখর সরকারের দায়িত্বশীল পদে থেকে আর্থিক লাভবানের জন্য অবৈধ উপায়ে তার সম্পদ ও সাতটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে।

অবৈধ সম্পদ গোপন করায় তার নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুসারে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া মো. সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের নামে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ কোটি টাকা অবৈধভাবে ভোগদখলে রাখার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারা মোতাবেক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্ত্রীসহ সাইফুজ্জামান শিখরের নামে দুদকের মামলা

প্রকাশের সময় : ০৫:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫