সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় স্থানীয়দেরও আহ্বান রাশেদ খাঁনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 8

বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের পুশ-ইন করার অপচেষ্টা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকেও সীমান্ত পাহারায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অপরাধীদের সক্রিয় করতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে দলটির কয়েকজন নেতার বৈঠকের খবর ভারতীয় গণমাধ্যমের বরাতে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফিরিয়ে আনার বিষয়ে আরেকটি পলাতক গোষ্ঠীর বৈঠক করার নজির নেই। ভারত আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও তিনি অভিযোগ করেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে ভারত তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেশে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা তুলে ধরে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে অনেক আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন করার অপচেষ্টা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ধরনের অপচেষ্টা অতীতের মতো রুখে দিতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকেও সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় স্থানীয়দেরও আহ্বান রাশেদ খাঁনের

প্রকাশের সময় : ০২:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬