বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ফরিদপরে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 211

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ি দিয়ে নামাকে কেন্দ্র করে এক চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ৬ থেকে ৭ জন হেলমেট-মুখোশ পড়ে দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা করে বলে অভিযোগ উঠেছে।

এতে গুরুত্বর আহত হন ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহীন জোয়াদ্দার। তাৎক্ষণিক হাসপাতালের সমন্বিত চিকিৎসকদের জরুরি অস্ত্রোপচার শেষে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতলে কর্মরত একাধিক চিকিৎসক জানান, সাড়ে ১১টার দিকে ওয়ার্ড রাউন্ড শেষে করে ডাক্তার শাহীন জোয়াদ্দার সিঁড়ি দিয়ে নামার পথে জেড এম নার্সিং কলেজের ছাত্র ও মেডিকেল হাসপাতালে ইন্টার্নি করা মুত্তাকীন তাকে ধাক্কা দেন। এরপর তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে সেখান থেকে মুত্তাকীন চলে যায়।

এরপর কিছুক্ষণ পর মুত্তাকীন লোকজন নিয়ে এসে ওই ডাক্তারের উপর হামলা চালায়। পরবর্তীতে ছাত্র, ইন্টার্ন ও চিকিৎসকদের প্রবল প্রতিবাদের মুখে একজনকে আটক করা হয়।

এই ঘটনায় হাসপাতাল জুড়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলে কোতোয়ালি থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন।

জানা যায়, মুত্তাকীন ওই হাসপাতালের পাশে পশ্চিম খাবাসপুর বড়বাড়ির মো. আলগীরের পুত্র। তার মা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জোবাইদা গুলসানা। সন্তানকে প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কর্মরত ডাক্তার সহ পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্বাস্থ্যসেবা সংস্কার পরিষদ।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনা না হলে এবং চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করা না হলে ইমার্জেন্সি অপারেশন/চিকিৎসা ছাড়া সকল প্রকার অপারেশন এবং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপরে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশের সময় : ০৯:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪