গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে গৃহবধূর আত্মহত্যা

মধুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৬:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / 154

ফরিদপুরের মধুখালীতে গলায় ফাঁস নিয়ে রুমা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার রাত ৮ টার দিকে মধুখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিমগাড়াখোলা গ্রামে এ ঘটনা ঘটে। রুমা বেগম ওই গ্রামের সাগর ফকিরের স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, রুমার নানী সোফিয়া বেগমের নিজ বাড়িতে পশ্চিম সাইডের রুমে ফ্যানের সিলিংয়ের সাথে গলায় ওড়না প্যাঁচ দিয়ে ঝুলতে দেখলে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার এসআই নিজিম বলেন, এব্যাপারে আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
Tag :

























