মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশ-জাপানের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে: বাণিজ্যমন্ত্রী ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাজবাড়ীতে বিনামূল্যে ৪ পরিবারকে গাভী বিতরণ রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি কালীগঞ্জে পিকআপে করে তিন গরু চুরি, দিশেহারা কৃষক নারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২ চলতি ডেঙ্গু মৌসুমে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু মহাদেবপুরে সাংবাদিক খোকনের পিতার মৃত্যু

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 6

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ীকে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্ত্বর সংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। আহত লিটন রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বাণিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কারা কেন এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।
আহত আমির হোসেন লিটন জানান, রাজবাড়ীর ্আদালতে একটি মামলার হাজিরা দিয়ে তিনি তার সঙ্গী হাসুকে নিয়ে রিক্সাযোগে রাজবাড়ী শহরের রেলগেটের দিকে যাচ্ছিলেন। পান্না চত্ত্বর পার হয়ে ইউ মার্কেট অতিক্রম করার সময় পেছন থেকে একটি অটোরিক্সা এসে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। এর মধ্যে একটি তার ডান হাতে লাগে, দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। হামলাকারীকে তিনি চিনতে পারেননি।
তার সঙ্গী হাসুু জানান, তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। একটি গুলি তার পেট ছুঁয়ে চলে যায়। তার কোনো ক্ষতি হয়নি।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, এক্স-রে করে দেখা গেছে গুলিটি হাতের মাংসের মধ্যে আটকে আছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, রাজবাড়ী শহরে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছে। কারা কেন এ হামলা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, বিভিন্নভাবে শুনতে পাচ্ছেন ইনসান নামে এক সন্ত্রাসী এ হামলা চালাতে পারে। ঘটনা তদন্তে ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি

প্রকাশের সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬