গুরুত্বপূর্ণ সংবাদ:
নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ ২ নারী আটক

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী থেকে
- প্রকাশের সময় : ০১:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / 132

নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। আটককৃতরা হলেন ব্রাহ্মনবাডিয়া জেলার আখাউড়া উপজেলার বাসিন্দা আসমা আক্তার (২৩) এবং রিনা আক্তার (৪৫)। গত রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার প্রাইমারি টিচার ট্রেনিং স্কুলের সামনে থেকে অভিনব কৌশলে লুকানো স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেন। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
Tag :
নরসিংদী

























