বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রবিউল হাসান রাজিব, ফরিদপুর
  • প্রকাশের সময় : ০৭:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / 147

 ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে কোরবান (৩৫) নামের এক চায়ের দোকানদারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কোরবান ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের নুরুল হকের ছেলে। গত সোমবার সকাল ৯ টার দিকে হাট গোবিন্দপুর বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীর পিতা মো. হাসেম বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে কোরবানের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকেই আসামি কোরবান পলাতক।

ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে হাট গোবিন্দপুর বাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভাবনের পাশে টিউবওয়েলে পানি খেতে যায়। অভিযুক্ত কোরবান হাটগোবিন্দপুর বাজারে চায়ের দোকানদারী করে। মেয়েটিকে আসতে দেখেই টিউবওয়েলে কোরবান গিয়ে তার পথ রোধ করে দাঁড়ায়। তাকে কুপ্রস্তাব দিলে সে রাজি না হলে তার হাত ধরে জোরপূর্বক ভবনের পিছনে নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ওই ছাত্রী চিৎকার দিলে কুরবান শিক্ষার্থী টিকে গলা টিপে ধরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করার চেষ্টা চালায়। শিক্ষার্থীটির চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে আসতেই কোরবান দৌড়ে পলায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন দাশ জানান, গতকাল ৯ টার দিকে ঐ শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আমি জানতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে এসেছি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ০৭:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪