Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় অবাধে ইলিশ শিকার অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে জড়িয়ে ধরতেই ভেঙে গেল স্ত্রীর বুকের একাধিক পাঁজর, ভিডিও ভাইরাল আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী সীমান্তে ভ্যানচালককে মারধর, বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা ‘অর্থনীতির শক্তিশালী খাত হতে পারে ‌সৃষ্টিশীল কাজের বাণিজ্যিক সম্ভাবনা’ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

পুলিশের মহানুভবতা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • / 413

জনতার আদালত অনলাইন ॥  প্রচন্ড শীতে খালি গায়ে রাজবাড়ী শহরের ২ নং রেলগেট এলকায় এদিক ওদিক ঘোরাফিরা করছিল একটি শিশু। ওই সময় রাজবাড়ী সদর থানার পুলিশ সদস্যরা শিশুটিকে দেখে থানায় নিয়ে যান। গায়ে জড়িয়ে দেন গরম কাপড়। শিশুটিকে দেন জুতা মোজা। রাতের খাবারেরও ব্যবস্থা করেন।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শনিবার সন্ধ্যার দিকে রাজবাড়ী শহরের ২ নং রেলগেট এলাকায় আট দশ বছর বয়সী একটি শিশুকে খালি গায়ে দেখতে পেয়ে রাজবাড়ী সদর থানায় নিয়ে আসে কর্তব্যরত পুলিশ। প্রচন্ড শীতে সে কাঁপছিল। ওই অবস্থা দেখে তাৎক্ষণিক তার গরম কাপড় চোপড়ের ব্যবস্থা করা হয়। রাতে তাকে খাবার খাওয়ানো হয়। ছেলেটি কিছুটা মনসিক প্রতিবন্ধী। কথা বলতে পারেনা, কানেও শোনেনা। যেকারণে তার পরিবারের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। এখনও সে রাজবাড়ী সদর থানায় আছে।  আদালতের মাধ্যমে তাকে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ সুপার শাকিলুজ্জামানের নির্দেশনায় তারা এ মহান কাজটি করেছেন। শিশুটির পরিবারের কেউ খোঁজ পেলে তা রাজবাড়ী সদর থানার ওসিকে জানাতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশের মহানুভবতা

প্রকাশের সময় : ০৭:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১