Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত ৫টি অণুজীব! ‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

নথি গায়েবের অভিযোগ, আইনজীবী আশীষ’র সদস্যপদ স্থগিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / 1022

জনতার আদালত অনলাইন ॥ নথি গায়েবের অভিযোগে রাজবাড়ীতে সুদীপ্ত গুহ আশীষ নামে এক আইনজীবীর সদস্য পদ স্থগিত করা হয়েছে। বুধবার রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. শফিকুল আযম মামুন।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যড. আনিছুর রহমান জানান, বিচারাধীন একটি মামলার নথি গায়েবের অভিযোগে সুদীপ্ত গুহ আশীষের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত  হয়েছে। বিষয়টি বার কাউন্সিলকে অবহিত করা হবে।

প্রসঙ্গত, রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুল ওদুদ আদালত থেকে নথি গায়েবের অভিযোগ এনে গত ৩০ অক্টোবর তারিখে সুদীপ্ত গুহ আশীষসহ তিনজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর তারিখে আইনজীবী সুদীপ্ত গুহ আশীষ রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন একটি মাদক মাদক মামলার নথি দেখতে চান।  মানবিক কারণে তিনি নথিটি আইনজীবী আশীষকে দিয়ে সেরেস্তায় বসে দেখে তা ফেরত দিতে বলেন। কিন্তু আশীষ নথি ফেরত না দিয়ে তার চোখ ফাঁকি দিয়ে কৌশলে নথি নিয়ে চলে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নথি গায়েবের অভিযোগ, আইনজীবী আশীষ’র সদস্যপদ স্থগিত

প্রকাশের সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০