Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় অবাধে ইলিশ শিকার অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে জড়িয়ে ধরতেই ভেঙে গেল স্ত্রীর বুকের একাধিক পাঁজর, ভিডিও ভাইরাল আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী সীমান্তে ভ্যানচালককে মারধর, বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা ‘অর্থনীতির শক্তিশালী খাত হতে পারে ‌সৃষ্টিশীল কাজের বাণিজ্যিক সম্ভাবনা’ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

বালিয়াকান্দিতে নকল ব্যান্ডরোলসহ বিড়ি বিপণনের দায়ে বিক্রয়কর্মীর জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
  • / 370

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাজু বিড়ির প্যাকেটে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিপণনের দায়ে বৃহস্পতিবার বিক্রয় কর্মী পলাশ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২১ হাজার টাকা মূল্যের ৩০ হাজার বিড়ি জব্দ করা হয়। দন্ডপ্রাপ্ত পলাশ মোল্লার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা এলাকায়। বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসএম আবু দারদা জানান, পলাশ মোল্লা বালিয়াকান্দি বাজারের বিভিন্ন দোকানে রাজু বিড়ি বিক্রি করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তাকে আটক করে। বিড়ির প্যাকেটের গায়ে লাগানো ব্যান্ডরোলগুলো নকল। রাজু বিড়ির লাইসেন্স দেখতে চাইলে সে একটি ফটোকপি দেখিয়েছে। কিন্তু সেটিও যথার্থ নয়। একারণে বিড়িগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্যাকেটের গায়ে নকল ব্যান্ডরোল লাগানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিক্রয় কর্মী পলাশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে নকল ব্যান্ডরোলসহ বিড়ি বিপণনের দায়ে বিক্রয়কর্মীর জরিমানা

প্রকাশের সময় : ০৬:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০