Dhaka ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একসঙ্গে ১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : পরিকল্পনা প্রতিমন্ত্রী বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সাগর-রুনি হত্যার তদন্তে আরও সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক ধামইরহাটে শতবর্ষী বৃদ্ধের জমি নিয়ে প্রতারণার অভিযোগ, টাকা না দিয়ে হত্যার হুমকি ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল সোহমকে হরলিক্স খেতে অনুরোধ নারী ভক্তের, নেপথ্যে সেই বিখ্যাত সংলাপ কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে কৃষ্ণচূড়ার আগুনঝরা রূপে মুগ্ধ দর্শনার্থীরা

রেড জোন ঘোষণা হতে পারে রাজবাড়ী পৌরসভার ৩,৪ ও ৫ নং ওয়ার্ড : করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / 746

জনতার আদালত অনলাইন ॥ করোনা সংক্রমণে রাজবাড়ী ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। সদর উপজেলা এলাকার অবস্থা খুবই উদ্বেগজনক।   এ পরিস্থিতিতে পৌরসভা এলাকার ৩,৪ ও  ৫ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে লকডাউনের দিকে যেতে পারে কর্তৃপক্ষ।

রাজবাড়ী জেলা সিভিল  সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ৪০৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বুধবার বিকেলে প্রাপ্ত রিপোর্টে ৭৬ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। আগের দিন পজিটিভ ছিল আরও ২২ জনের। দুই দিনে পজিটিভ ৯৮ জনের মধ্যে সদর উপজেলাতেই ৮০ জন। বৃহস্পতিবারও পজিটিভ পাওয়া যায় ১৯ জনের।   এর মধ্যে সদর উপজেলা এলাকার রয়েছে ৮ জন।   সব মিলিয়ে জেলায় ৩২৭ জনের মধ্যে ১৬৯ জন সদর উপজেলা এলাকার।

গত ৩ দিনে আক্রান্তের সংখ্যা অত্যধিক হওয়ায় অনেকটাই আতঙ্কে রাজবাড়ী শহরের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়ে তারা দাবি তুলেছে লক ডাউনের।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, রাজবাড়ী পৌরসভার ৩,৪ ও ৫ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করার চিন্তা ভাবনা চলছে। এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি লিখে পাঠানো হবে। অনুমোদন পেলেই ঘোষণা দেয়া হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সংক্রমণ বেশি হলেও পুরো এলাকা জুড়ে লকডাউনের দিকে যাওয়ার বাস্তব অবস্থা এখন নেই। মানুষের জীবন জীবীকার বিষয়টি চিন্তায় রাখতে হচ্ছে। তবে, সরকারের সিদ্ধান্তানুযায়ী, ১৪ দিনের মধ্যে কোনো এলাকায় সংক্রমণ বাড়লে সে এলাকাকে রেড জোন ঘোষণা করতে হবে। বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রেড জোন ঘোষণা হতে পারে রাজবাড়ী পৌরসভার ৩,৪ ও ৫ নং ওয়ার্ড : করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠা

প্রকাশের সময় : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০