Dhaka ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার: আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

পাংশায় ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু, আহত ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • / 658

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া এলাকার পদ্মা নদীতে ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় নৌকায় থাকা ১০ বছরের শিশু রকির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে একই গ্রামের আবুলের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় হৃদয় ও সাব্বির নামে আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাব্বির পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে আবুল ও তার পরিবার বেশির ভাগ সময় নৌকায় জীবনযাপন করতেন। বুধবার আবুল তার ছেলে রকি ও দুই ভাতিজাকে নিয়ে নৌকায় ভাসছিলেন। এসময় মাছ ধরার একটি ইঞ্জিন চালিত ট্রলার তাদের নৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে গিয়ে পানিতে ডুবে মারা যায় রকি। আহত হয় দুই ভাতিজা হৃদয় ও সাব্বির।
পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে ভুক্তভোগীরা মামলা দিলে গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু, আহত ২

প্রকাশের সময় : ০৭:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯