Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী নওগাঁ ডিবির অভিযানে ১৭ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ কর্মদক্ষতায় সংসারের হাল ধরতে চায় প্রতিবন্ধী জয় হালদার বিয়ে-জন্মদিনে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ২৫ টাকা ফি! ১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮ শ্বাসনালীতে দুধ আটকে তিন মাস বয়সি শিশুর মৃত্যু ভুয়া ভিসা ও জব অফার রুখতে চালু হলো ভিসা ভেরিফিকেশন সেন্টার জাবিতে নতুন বিভাগ চালুর আগে মাস্টারপ্ল্যানের দাবি, শিক্ষার্থীদের স্মারকলিপি মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ

শ্বাসনালীতে দুধ আটকে তিন মাস বয়সি শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 14

চুয়াডাঙ্গার জীবননগরে ‘শ্বাসনালীতে দুধ আটকে’ তিন মাস বয়সি এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম।

মারা যাওয়া মেঘলা ঘোষ ওই এলাকার প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

শিশুটির মায়ের বরাতে স্বজনরা জানান, সর্বশেষ শনিবার ভোর প্রায় ৪টার দিকে তিনি মেঘলাকে বুকের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরেন। তখন তিনি মেয়েকে কোলে নিলে শিশুরটির শরীর অস্বাভাবিক মনে হয়। দেখা যায় শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে পড়েছে।

পরে দ্রুত শিশুটিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, ভোরে তিন মাস বয়সী কন্যা শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় হাসপাতালে আনার প্রায় ১ থেকে ২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, শিশুটির মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্বাসনালীতে দুধ আটকে তিন মাস বয়সি শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬