Dhaka ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি জাবিতে সাঈদীসহ তিনজনের স্মরণে শিবিরের দোয়া মাহফিল শেখ মুজিবকে নিয়ে পোস্ট, জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় কেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

রাজবাড়ীতে বই পড়া প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের আলোচনা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 767

রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর বিজ্ঞান বিষয়ক সংগঠন বিজ্ঞান চেতনার উদ্যোগে মঙ্গলবার রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মুক্তিযুদ্ধে নারী বিষয়ক আলোচনা, মুক্তিযুদ্ধের বই পড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, আলোকিত বই পড়া কর্মসূচীর উদ্বোধন এবং বিদ্যালয় ছাত্রীদের অংশগ্রহণে ছড়া, কবিতা ও গান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম মোল্লা, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, রাজবাড়ী ডিবেট এসাসিয়েশনের সভাপতি মেজবাহ উল করিম রিন্টু, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পাল প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে পাকবাহিনী ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। তিন লাখ মাÑবোনের সম্ভ্রমহানি করেছে। পুরুষদের পাশাপাশি নারীরাও কম ত্যাগ স্বীকার করেনি। নারীরাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এদেশ স্বাধীন করতে তাদেরও ভূমিকা ছিল অনেক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ২৪ জন ছাত্রীকে বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পুরষ্কার হিসেবে বই উপহার দেয়া হয়। একই সাথে আলোকিত বই পড়া কর্মসূচীতে তাদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বই পড়া প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের আলোচনা

প্রকাশের সময় : ১২:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭