শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগ, গ্রেপ্তার ৬ প্রবাসী নারী বালিয়াকান্দিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ ‘আওয়ামী লীগ আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে’ দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না: এমপি হারুন অর রশিদ আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল রাজবাড়ীতে ব্যতিক্রমী শ্রাদ্ধ: আপ্যায়নের বদলে সাড়ে ৩ লাখ টাকা মানবিক সহায়তা বিও ব্র্যান্ডের পণ্য কিনে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ মেসির ১০ নম্বর জার্সি কাকে দেবেন, সিদ্ধান্ত জানালেন স্কালোনি পাংশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না: এমপি হারুন অর রশিদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 16

দেশে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের শান্তি বিনষ্টের অপচেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর কালুখালীতে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল ৩টায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা ও রতনদিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালুখালী রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে রেলওয়ে স্টেশন চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, “দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য বা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে দলের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতো ও মোঃ শাহজালাল মিয়া।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না: এমপি হারুন অর রশিদ

প্রকাশের সময় : ০৭:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬