শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগ, গ্রেপ্তার ৬ প্রবাসী নারী বালিয়াকান্দিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ ‘আওয়ামী লীগ আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে’ দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না: এমপি হারুন অর রশিদ আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল রাজবাড়ীতে ব্যতিক্রমী শ্রাদ্ধ: আপ্যায়নের বদলে সাড়ে ৩ লাখ টাকা মানবিক সহায়তা বিও ব্র্যান্ডের পণ্য কিনে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ মেসির ১০ নম্বর জার্সি কাকে দেবেন, সিদ্ধান্ত জানালেন স্কালোনি পাংশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 1
‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ

‘আমি ভিএআর পছন্দ করি না’—কথাটা বলেই যেন একটু হাসির খোরাক জোগালেন ভারত কোচ নওশাদ মুসা। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে অবশ্য ভিএআর নিয়ে নিজের বিরক্তির কথাই শোনালেন ভারত কোচ। তবে তাঁর কথায় বিরক্তির চেয়ে রসিকতার সুরই ছিল বেশি। নওশাদের বিরক্তির কারণও আছে। ম্যাচে ভিএআরের হস্তক্ষেপের পর দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেছে।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

৪৭ মিনিটে কিনজাং তাশির গোলে ব্যবধান কমায় ভুটান। শুরুতে গোলটি অফসাইডের কারণে বাতিল করেছিলেন সহকারী রেফারি। পরে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে গোলের অনুমোদন দেন মূল রেফারি। এরপর ৬৬ মিনিটে ভুটানের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল করেন রেফারি। অর্থাৎ ভিএআরের দুই সিদ্ধান্তই গেছে ভুটানের পক্ষে।ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাই ভিএআর নিয়ে প্রশ্ন শুনে নওশাদ বলেন, ‘সত্যি বলতে, আমার ভালো লাগেনি। কোনোভাবেই ভালো লাগেনি। একটিতে গোল, আরেকটিতে পেনাল্টি বাদ—আমি ভিএআর পছন্দ করি না।’তবে পরক্ষণেই রসিকতা করে যোগ করেন, ‘সরি ভিএআর, হ্যাঁ এটা চালু হওয়ায় ভালো হয়েছে। আশা করি, পরের ম্যাচে (ফাইনাল) এটি আমার জন্য সুবিধা বয়ে আনবে।’ম্যাচের ফল ভারতের পক্ষে গেলেও দ্বিতীয়ার্ধের খেলায় পুরোপুরি সন্তুষ্ট নন নওশাদ, ‘প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি, দ্বিতীয়ার্ধেও সেভাবে খেলতে পারতাম। অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু সেগুলো কাজে লাগিয়ে গোল করাটা গুরুত্বপূর্ণ। ১-০ ব্যবধানে এগিয়ে থাকলে ম্যাচ সব সময়ই কঠিন হয়ে যায়। আজ আমাদের ভাগ্যও সহায় ছিল।’

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

দ্বিতীয়ার্ধে ভারতের খেলা কেন প্রথমার্ধের মতো ছিল না, সেই প্রশ্নের উত্তর অবশ্য নিজেও খুঁজছেন নওশাদ, ‘আমিও খেলোয়াড়দের একই প্রশ্ন করি! তবে ইতিবাচকভাবে দেখতে চাই। আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে আমরা ভালো রক্ষণ করেছি।’ফাইনালে উঠলেও নিজেদের ফেবারিট মনে করছেন না নওশাদ। বরং শিরোপার লড়াইয়ে আপাতত বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি, ‘আমি সব সময় বলি, নির্দিষ্ট দিনে কোন দল কেমন খেলে, সেটাই গুরুত্বপূর্ণ। আপাতত বাংলাদেশকেই ফেবারিট মনে হচ্ছে। তবে পরিস্থিতি বদলে যেতে পারে। আমার খেলোয়াড়েরা ফাইনালে দ্বিতীয়ার্ধে আরও ভালো খেলতে পারে।’

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ কিংবা পাকিস্তান—কোনো দল নিয়েই আলাদা করে ভাবছেন না ভারত কোচ। পাকিস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে অবশ্য নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিতে ফিরে যান নওশাদ, ‘আমার খেলার দিনগুলোতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলে কিছুটা হালকাভাবে নিতাম। মনে হতো, পাকিস্তানের বিপক্ষে খেলছি। কিন্তু এখন আর সেই পাকিস্তান নেই। তারা অনেক, অনেক উন্নতি করেছে।’১৯৯৭ সালে নেপালে সাফ চ্যাম্পিয়ন ভারত দলের সদস্য ছিলেন নওশাদ। এবার কোচ হিসেবে ফাইনালে ওঠায় তাঁর কাছে অভিজ্ঞতাটি আরও বিশেষ হয়ে উঠেছে। সেবার ফাইনালে মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবার কোচ হিসেবেও সেই সাফল্যের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছেন তিনি, ‘খেলোয়াড় হিসেবে সাফ জেতা যেমন আনন্দের, এখন কোচ হিসেবে ফাইনালে ওঠাও তেমন ভালো লাগার। আশা করি, এবারও শিরোপা জিততে পারব।’

শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ

প্রকাশের সময় : ০৭:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬