শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিলামে স্টার ওয়ার্সের ভিলেন ডার্থ ভেডারের ‘লাইটসেবার’, ৬১ কোটি টাকায় বিক্রি বাপ কা বেটা: ফুটবল মাঠে বিখ্যাত সব ‘উত্তরাধিকারের গল্প’ কলকাতায় হোটেলে আগুন: মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র সবুজ শিশু ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয় নওগাঁ সীমান্তে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি

নওগাঁ সীমান্তে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 11

নওগাঁর পোরশা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের (পিএসসি) সার্বিক দিকনির্দেশনায় এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ও সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পোরশা থানাধীন নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গরু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি

প্রকাশের সময় : ০৬:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬