শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিলামে স্টার ওয়ার্সের ভিলেন ডার্থ ভেডারের ‘লাইটসেবার’, ৬১ কোটি টাকায় বিক্রি বাপ কা বেটা: ফুটবল মাঠে বিখ্যাত সব ‘উত্তরাধিকারের গল্প’ কলকাতায় হোটেলে আগুন: মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র সবুজ শিশু ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয় নওগাঁ সীমান্তে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি

নওগাঁয় জেলা ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 32

নওগাঁ জেলা ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন ইসলাম দোহার সভাপতিত্বে এবং সদস্যসচিব তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের (নওগাঁ-৫) সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মো. নূর-ই-আলম মিঠু, আলহাজ শফিউল আলম ভিপি রানা এবং মো. খাইরুল আলম গোল্ডেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই এই দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে কেউ বড় রাজনৈতিক নেতা হবে, আবার কেউ বড় প্রশাসনিক কর্মকর্তা হয়ে দেশের সেবা করবে—আমরা এমনটাই প্রত্যাশা করি। তবে একটি কথা সবসময় মনে রাখতে হবে, মা-বাবা তোমাদের পড়াশোনার পেছনে যে অক্লান্ত পরিশ্রম ও অর্থ ব্যয় করছেন, তা কখনো ভুলে গেলে চলবে না।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে নিজে সরাসরি নজরদারি করছেন। আমরা তাঁর সঠিক দিকনির্দেশনা মেনেই এগিয়ে যাব।”

আলোচনা সভা শেষে অতিথিরা সংবর্ধিত মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় জেলা ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময় : ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬