শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথমবার অধিনায়ক হামজা, তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ রিকশাচালক থেকে শিক্ষার্থী-রাজমিস্ত্রি: যেভাবে নিতে পারবেন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বোল্ড আউট করেছেন কোন বোলার ‘একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়’ ৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান কালীগঞ্জে বিএনপি-জামায়াতের সমঝোতা, হচ্ছে আমির হামজার মাহফিল বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫ দশে দশ, তবে সেরাটা এখনো বাকি গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 15
সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার ভাতিজা সাকির হাসান জামী দ্য ডেইলি স্টারকে জানান, সাহেদ আলী গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।

স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে ভুগছিলেন তিনি। বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পান। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

অসুস্থতার কারণে আটকে যায় তার দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের আয়োজন। ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের কথা ছিল এই শিল্পীর।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে সাহেদ আলীর দাফন সম্পন্ন হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

প্রকাশের সময় : ০১:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬