মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

মাদ্রাসায় হামলা-ভাঙচুর: আলোচিত সেই শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 17

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত সেই অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাকে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
মামলার বিবরণ থেকে জানা যায়, শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের জেরে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিভাবক শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
পরবর্তীতে গ্রেফতার এড়াতে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি। সেই আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, উচ্চ আদালতের আদেশের অনুলিপি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে তারা পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদ্রাসায় হামলা-ভাঙচুর: আলোচিত সেই শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশের সময় : ০৪:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬