মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির নায়িকা শাবানা কেন অভিনয় ছেড়েছিলেন শ্রমিক বিক্ষোভে অবরুদ্ধ ঢাকা-আরিচা ও ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক, তীব্র যানজট শেখ হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্তের রায় কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি বাংলাদেশকে ‘সেরা’ মেনেও শিরোপা চান ভারতের কোচ কালুখালীর রতনদিয়া বাজারে সুদের রমরমা কারবার, বাড়ছে উদ্বেগ সেদিন অভিনেত্রী হিমুকে হাসপাতালে রেখে একজন পালিয়ে যায়, মৃত্যুর রহস্য অমীমাংসিত পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত সরফরাজের টানা চার বাউন্সার, আম্পায়ার নিশ্চুপ, প্রতিবাদে ম্যাচ ছেড়ে দিলেন ভারত অধিনায়ক সালমান মুক্তাদির বললেন,‘বাংলাদেশে আর বিনিয়োগ করব না’

নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 6
নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

চার বছর বাংলাদেশ নারী দলের অধিনায়কত্ব করেছেন নিগার সুলতানা। তবে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মাঝপথে টি-টুয়েন্টি সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেন তিনি। তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার নতুন দায়িত্বে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে তাঁর।আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি দিয়ে টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন নাহিদা। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসেবে অভিষেক হবে তাঁর। সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠেয় ১০ দলের এই প্রতিযোগিতার জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

দলে ফিরেছেন সাথি রানি, জান্নাতুল ফেরদৌস ও দিশা বিশ্বাস। তবে সর্বশেষ এশিয়ান গেমসে খেলা সুলতানা খাতুন ও শারমিন আক্তার বাদ পড়েছেন। চোটের কারণে দলে নেই পেসার মারুফা আক্তারও।আগামী ১০ নভেম্বর আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এবারের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর ১৩ নভেম্বর জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিচ্ছে পাঁচটি পূর্ণ সদস্য দেশ। এগুলো হলো আয়ারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। তাদের সঙ্গে আছে সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ১০ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।ইমার্জিং নেশন্সের বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা, শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার ও সাথি রানি।

আমির, আসিফ, বাট: তিন পাকিস্তানি ক্রিকেটারের পতন ও এক কলঙ্কিত অধ্যায়ের ১৫ বছর

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

প্রকাশের সময় : ০৫:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬