তিন-চারটি প্রজন্ম নষ্ট করেছেন ড. ইউনূস: ফজলুর রহমান

- প্রকাশের সময় : ০৮:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 10

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ড. ইউনূস তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে এ মন্তব্য করতে শোনা যায়।
ভিডিওতে ফজলুর রহমান বলেন, একসময় তাঁরা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলার মহান সন্তান হিসেবে বিবেচনা করতেন। কিন্তু যাঁকে তাঁরা মহান সন্তান মনে করেছিলেন, তিনিই সবকিছুর সর্বনাশ করে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও তার প্রভাব নিয়ে সমালোচনা করতে গিয়ে সংসদ সদস্য বলেন, ‘একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুথু দেয়, ঘৃণা করে। এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়।’
তিনি আরও বলেন, পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনির শিকার হয়ে রাস্তায় পড়ে থাকতে হবে, কেউ তাঁদের টেনেও তুলবে না।
ফজলুর রহমানের এসব বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তাঁর তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে।





















