শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ড. ইউনূসকে ‘সুদখোর’ বললেন গিয়াস উদ্দিন তাহেরী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 2

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘সুদখোর’ বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। সম্প্রতি ‘দ্য স্পিস’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, মাজার ভাঙা এবং বিভিন্ন ইসলামি বক্তার বক্তব্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ভিডিওতে তাহেরী বলেন, ‘সুদ করে তো দেশটাকে শেষই করে দিচ্ছে।’ এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে আটকে রাখা এবং তাঁর সঙ্গে হিসাব-নিকাশের বিষয়েও কথা বলেন তিনি।

অতীতে ক্ষমতায় থাকা ব্যক্তিদের সমালোচনা করে তাহেরী অভিযোগ করেন, তাঁরা দায়িত্বে থাকাকালে জবাবদিহি করতে চাননি। দেশে ইসলাম প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭৭টি মাজার ছিল বলেও বক্তব্য দেন তিনি।

ভিডিওতে একটি মসজিদের ইমাম রসুদ্দিনকে হত্যার প্রসঙ্গ তুলে এ ঘটনার বিচার দাবি করেন তাহেরী। এ সময় ধর্মীয় স্লোগান দিয়ে তিনি বলেন, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার। ইয়া রাসুল আল্লাহর দুশমনরা হুঁশিয়ার! নবীজির দুশমনরা হুঁশিয়ার, সাবধান! নবীজি যেখানে, আমরা আছি সেখানে। অলি যেখানে, আমরা আছি সেখানে।’

তাহেরী আরও বলেন, সবার কাছে ভালো হওয়া সম্ভব নয়; আল্লাহর কাছে ভালো থাকলেই চলবে। সুন্নতের পক্ষে কথা বলা এবং সময়মতো সিদ্ধান্ত নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আমির হামজাকে নিয়েও মন্তব্য করেন তাহেরী। তিনি প্রশ্ন তোলেন, দুই হাজার ভোট পাওয়ার যোগ্য নন বলে যাঁকে মনে করেন, এমন ব্যক্তি কীভাবে সংসদে যান।

শাহপরান (রহ.)-এর মাজার ভাঙার চেষ্টার প্রসঙ্গ উল্লেখ করে তাহেরী বলেন, সেদিনই তিনি বুঝতে পেরেছিলেন, দেশ ভুল মানুষের হাতে চলে যাচ্ছে। ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এই অপশক্তিগুলোকে চিহ্নিত করুন। দেশের পক্ষে এবং ধর্মের সুরক্ষায় যারা কথা বলেন, তাদের মূল্যায়ন করুন।’

এ ছাড়া ইসলামি বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যেরও সমালোচনা করেন তাহেরী। নবীজির শাফায়াত ও হাশরের ময়দানে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে দাবি করে তিনি এর বিরোধিতা করেন। তারাবির নামাজ আট রাকাত বলা, নবীজির শাফায়াত অস্বীকার করা এবং তাঁর বাবা-মাকে জাহান্নামি বলার মতো বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তাহেরী বলেন, এ ধরনের বক্তব্য দেওয়া ব্যক্তিদেরই আবার প্রধানমন্ত্রীর সামনে গিয়ে ‘বাবা, বেঁচে থাকো’ বলতে শোনা যায়।

ভিডিওতে এসব বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন গিয়াস উদ্দিন তাহেরী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ড. ইউনূসকে ‘সুদখোর’ বললেন গিয়াস উদ্দিন তাহেরী

প্রকাশের সময় : ১০:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬