শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে অশ্রুসিক্ত বিদায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 12
রাজবাড়ী জজকোর্টের প্রথম নারী আইনজীবী, বিশিষ্ট নারী নেত্রী ও শিশু সংগঠক অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর মৃত্যুতে রাজবাড়ীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদের রাজবাড়ী জেলা শাখা, উদীচী রাজবাড়ী, রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ী সাহিত্য পরিষদ, ফরিদপুর সাহিত্য পরিষদ, রাজবাড়ী থিয়েটার, রাজবাড়ী একাডেমি, জেলা জাসাস, স্বপ্নডাঙা পাঠশালা, রবীন্দ্র পরিষদ রাজবাড়ী ও আবোল তাবোল রাজবাড়ীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এ ছাড়া আইনজীবী, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিঃসন্তান দেবাহুতি চক্রবর্তী মৃত্যুর পর নিজের মরদেহ ওই হাসপাতালে দান করে গেছেন।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে অশ্রুসিক্ত বিদায়

প্রকাশের সময় : ০৫:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬