শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীর ছয় রুটে কাল থেকে ছয় কোম্পানির বাস চলাচলের পরিকল্পনা আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন: চিফ হুইপ শ্রমিক অসন্তোষে কোনাবাড়ি-চন্দ্রা সড়কের সব পোশাক কারখানায় ছুটি নওগাঁয় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক ৮৯ বছর পর ইন্দোনেশিয়ায় দেখা মিলল বিরল বিষধর প্রাইমেটের রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে অশ্রুসিক্ত বিদায় এমবাপ্পেকে ২৮ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন কেইন, অন্যরা কে কত নতুন রূপে ফিরছে ‘দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’ ২০০ কোটি রুপির প্রতারণা মামলা: নোরা ফাতেহিকে আদালতে তলব সেফটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, সাড়ে ৩ বছর পর হত্যার রহস্য উদ্ঘাটন

ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 20

ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৩১ অক্টোবর) শেষ হওয়া ম্যাচে ১৭০ রানের লক্ষ্য মাত্র ৩৫ দশমিক ১ ওভারে পেরিয়ে যায় সফরকারীরা। এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার বাংলাদেশের স্বপ্ন কঠিন সমীকরণের মুখে পড়েছে।

ম্যাচের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ২৪৫ রানে। এতে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।

তবে দ্বিতীয় ইনিংসে সেই লিড কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় দলের ইনিংস। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।

সেই লক্ষ্য মাত্র ৩৫ দশমিক ১ ওভারে ২ উইকেট হারিয়ে পূরণ করে ওয়েস্ট ইন্ডিজ। এতে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হার বাংলাদেশের

প্রকাশের সময় : ০৪:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬