Dhaka ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 5

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গত সাত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। অন্যদিকে জ্বালানি খাতেও সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপি আয়োজিত সপ্তাহব্যাপী প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

দেশের সামগ্রিক পরিস্থিতিতে জনগণ অসহায় বোধ করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি জনগণের সঙ্গে আছে এবং থাকবে। এই গণবিরোধী ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ ছাড়া জনগণের অধিকার আদায় হবে না।’

সরকারের সার্বিক ব্যর্থতার দায় সংশ্লিষ্ট মন্ত্রীদের নিতে হবে দাবি করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। গত সাত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারেননি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘তিনি সংবিধান নিয়ে ব্যস্ত, সংবিধান কাটাছেঁড়া করছেন, যাতে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী কায়দায় জনগণের অধিকার স্থায়ীভাবে হরণ করা যায়।’

এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দিন আহমেদের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানিমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ‘জ্বালানিমন্ত্রীকে কথা বলতেও দেওয়া হয় না। তিনি এখন কথাও বলেন না। জ্বালানি খাতে সাত মাস ধরে সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি। ফলে জ্বালানিমন্ত্রীরও দায়িত্বে থাকার কোনো অধিকার নেই।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ

প্রকাশের সময় : ০৯:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬