মহেশপুরে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময় সভা

- প্রকাশের সময় : ০৯:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 6
ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে মহেশপুর ডাকবাংলোয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার সার্বিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং মহেশপুরের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম শাহজামান মোহন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান রিপন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছা. নার্গিস সুলতানা দ্বীপা, সাবেক ছাত্রনেতা মো. আমিনুল ইসলাম বাবলু, ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আলমগীর হোসেন এবং ঢাকাস্থ মহেশপুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভাটি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ, পারস্পরিক মতবিনিময় এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়।























