Dhaka ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা পারভীন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মাহবুবুর রহমান মিলন এবং কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আশরাফুজ্জামান রনি।

কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. মেহেদী হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. হাসানুর রেজা।

বক্তারা বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময় : ১০:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬