Dhaka ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তি ভারতে ফিরে যেতে বাধ্য হন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খোসালপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের গেট খুলে অজ্ঞাতপরিচয় এক পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। ওই ব্যক্তি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে খোসালপুর বিওপির টহলদলের নজরে পড়েন। পরে বিজিবির সদস্যরা তাঁকে ভারতে ফিরে যেতে বাধ্য করেন।

বিজিবি জানায়, সর্বশেষ খবর অনুযায়ী পুশইনের শিকার ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে সীমান্তের কাঁটাতারের কাছে অবস্থান করছেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, ‘বিজিবির তৎপরতায় বিএসএফ কর্তৃক অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তৎপর রয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশের সময় : ০৯:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬