শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

মিমি চক্রবর্তীর বিয়ের ছবি প্রকাশ, পাত্র কে?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 5
মিমি চক্রবর্তীর বিয়ের ছবি প্রকাশ, পাত্র কে?
📌 এক নজরে মূল তথ্য:

  • ভক্তদের চমকে দিয়ে বিয়ের খবর জানালেন কলকাতার অভিনেত্রী ও সাবেক পার্লামেন্ট মেম্বার মিমি চক্রবর্তী।
  • বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন মিমি।

জনতার আদালত বিনোদন ডেস্ক — ভক্তদের চমকে দিয়ে বিয়ের খবর জানালেন কলকাতার অভিনেত্রী ও সাবেক পার্লামেন্ট মেম্বার মিমি চক্রবর্তী। মার্চেন্ট নেভির কর্মকর্তা সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। ২৬ নভেম্বর কলকাতায় নিজের বাড়িতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে নিবন্ধন হয়।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন মিমি। এত দিন ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা না বললেও এবার বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দের খবরটি ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে অনুযায়ী, বিয়ের আয়োজনে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। বিশেষ দিনটিতে মিমি ও সিদ্ধার্থ দুজনেই সাদা ও সোনালি রঙের পোশাক পরেছিলেন।

প্রকাশিত ছবিগুলোতে বিয়ের আংটি পরানো, বিয়ের নিবন্ধনের কাগজে স্বাক্ষরের মুহূর্ত দেখা গেছে। একটি ছবিতে সিদ্ধার্থের আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা যায় মিমিকে। অন্য একটি ছবিতে নবদম্পতিকে আলিঙ্গন করতে দেখা যায়। তবে একটি ছবিতে স্বামীর মুখ আংশিক আড়াল করে রেখেছেন অভিনেত্রী।

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়।

বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ মিমি চক্রবর্তীর স্বামী সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের কেউ নন। তিনি মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত একজন মেরিন ইঞ্জিনিয়ার। বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, এক বন্ধুর মাধ্যমে মিমি ও সিদ্ধার্থের পরিচয় হয়। পরে সেই পরিচয় বন্ধুত্বের সম্পর্কে গড়ায়। তবে নিজেদের সম্পর্কের কথা তারা ব্যক্তিগত পরিসরেই রেখেছিলেন।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিমি চক্রবর্তীর বিয়ের ছবি প্রকাশ, পাত্র কে?

প্রকাশের সময় : ১২:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬