ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২

- প্রকাশের সময় : ০৮:৩০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 6

বিশ্বকাপ জেতার আনন্দ কেমন, তা জানেন ইনজামাম-উল-হক। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু ক্রিকেটে এমন অনেক কিংবদন্তি আছেন, যাঁদের ক্যারিয়ার কেটেছে বিশ্বকাপের আক্ষেপ নিয়ে। আইসিসির ওয়েবসাইটে নিজের কলামে তাঁদের মধ্য থেকেই ১২ জনকে বেছে নিয়েছেন ইনজামাম। লিখেছেন, কেন তাঁর চোখে এই ক্রিকেটারদেরও বিশ্বকাপ জেতা উচিত ছিল।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই রাতটার কথা এখনো মনে আছে। ১৯৯২ বিশ্বকাপ ফাইনাল। পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন। হাতে উঠে এসেছিল সেই কাঙ্ক্ষিত ট্রফি। আমার ক্রিকেটজীবনের সবচেয়ে মধুর স্মৃতিগুলোর একটি। মজার ব্যাপার হলো, সেদিনের আগে ক্রিকেট–বিশ্বের অনেকেই ইনজামাম-উল-হক নামটির সঙ্গে খুব একটা পরিচিত ছিলেন না। বিশ্বকাপ জয়ের পর পরিচিতি বেড়েছে। পেয়েছি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দও।কিন্তু ক্রিকেটের একটা দিক আমাকে সব সময় ভাবায়। কত অসাধারণ ক্রিকেটার সারাটা জীবন পরিশ্রম করেছেন একটা বিশ্বকাপ জেতার জন্য। কত রেকর্ড গড়েছেন, কত ম্যাচ জিতিয়েছেন। অথচ ক্যারিয়ার শেষে বিশ্বকাপের ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি তাঁদের।
স্যার রিচার্ড হ্যাডলি, জহির আব্বাস, আবদুল কাদির ও ডেনিস লিলির কথা মনে পড়লে আমার খারাপ লাগে। এত বড় ক্রিকেটার, অথচ বিশ্বকাপ জেতার আনন্দটা নিয়ে অবসরে যেতে পারেননি।এমন আরও অনেক ক্রিকেটার আছেন। তাঁদের মধ্যে ১২ জনের কথা আলাদা করে বলতে চাই। আমার বিশ্বাস, প্রত্যেকেরই অন্তত একবার বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ার যোগ্যতা ছিল।
ম্যাথু হেইডেন কিংবা বীরেন্দর শেবাগ আসার আগে ওয়ানডেতে ওপেনার বাছতে হলে আমার প্রথম পছন্দের একজন হতেন সাঈদ আনোয়ার। তাঁর মতো সৌন্দর্য আর শক্তি মিলিয়ে ব্যাট করতে খুব বেশি ক্রিকেটারকে দেখিনি। খেলার ধরন ছিল অসাধারণ। ৮০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতেন, অথচ ব্যাটিংয়ে ছিল দারুণ মাধুর্য।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
১৯৯৯ বিশ্বকাপে আমরা শিরোপার খুব কাছাকাছি গিয়েছিলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সাঈদ দুর্দান্ত সেঞ্চুরি করেছিল। ফাইনালেও ওর কাছ থেকে বড় কিছু আশা করেছিলাম। কিন্তু লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলাম আমরা।১৯৯৭ সালে চেন্নাইয়ে সাঈদের ১৯৪ রানের ইনিংসের কথা কে ভুলতে পারে! তখন সেটিই ছিল ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রান। ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে সেঞ্চুরিও ছিল অসাধারণ। এমন একজন ব্যাটসম্যানের হাতে বিশ্বকাপ উঠলে ভালো লাগত।
সৌরভের জন্য দুর্ভাগ্য, ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। আমার মনে হয়, সৌরভের অধিনায়কত্বেই ওয়ানডে ক্রিকেটে ভারত অনেক দূর এগিয়েছে।ওর ব্যাটিংয়ের সবচেয়ে সুন্দর দিক ছিল অফ সাইডে খেলার দক্ষতা। অফ সাইডে ও যেভাবে বল মারত, তা দেখতে ভালো লাগত। বেশির ভাগ সময় সৌরভ রান পেলেই ভারত জিতত। এমন একজন প্রতিভাবান অধিনায়কের হাতে বিশ্বকাপ না ওঠাটা সত্যিই দুঃখজনক।হয়তো বিশ্বকাপটা ওর ভাগ্যে ছিল না।
বিশ্বের যেকোনো জায়গায় ব্রায়ান লারার ভক্ত খুঁজে পাওয়া যাবে। টেস্ট কিংবা সীমিত ওভারের ক্রিকেট, বিশ্ব একাদশ গড়তে গেলে আমার দলে প্রথম দিকেই থাকবে ওর নাম।আমার দেখা সেরা বাঁহাতি ব্যাটসম্যানদের একজন লারা। নিঃসন্দেহে ম্যাচজয়ী ক্রিকেটার। ওয়ানডেতে রান তাড়া করার সময় ওর সামর্থ্য ছিল অন্য রকম। প্রতিপক্ষ যে ধরনের বোলিংই করুক, ওভারপ্রতি সাত-আট রান তোলা লারার জন্য কঠিন কিছু ছিল না।মাঠের সব দিকে শট খেলতে পারত। আমার দেখা এমন ব্যাটসম্যান খুব বেশি নেই।১৯৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সামনে ভালো সুযোগ ছিল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা জিতেই যাবে তারা। কিন্তু জেতা ম্যাচ হেরে গেল। লারার বিশ্বকাপ জয়ের স্বপ্নও অধরা থেকে গেল।



















