এআই যখন মামলার রেফারেন্স বানিয়ে ফেলে

- প্রকাশের সময় : ০৩:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 1

শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত বিশ্বজুড়ে আদালতে এআইয়ের বানানো ভুয়া তথ্য নিয়ে ১ হাজার ৫৯৮টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্যারিসের এইচইসি বিজনেস স্কুলের গবেষক ড্যামিয়েন শার্লট্যাঁর ডেটাবেজ অনুযায়ী, এক বছর আগে সংখ্যাটা ছিল মাত্র ২০০।ধরুন, রাত ১২টায় তরুণ আইনজীবী সোহেল (ছদ্মনাম) একটা মামলার নজির খুঁজছিলেন। হাতে সময় কম। এআইকে জিজ্ঞাসা করতেই চমৎকার কয়েকটি মামলার নাম, সাল ও রায়ের অংশ চলে এল। তিনি সেগুলোই আবেদনে বসিয়ে দিলেন। পরদিন বিচারক জানতে চাইলেন, এই মামলাগুলোর কপি কোথায়?
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
এটাই এআইয়ের হ্যালুসিনেশন বা আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য বানিয়ে বলা। এর ফলাফল কঠিন। এ কারণে ২০২৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সার্কিট আপিল আদালত দুই আইনজীবীকে ৩০ হাজার ডলার জরিমানা করেছে।ঝুঁকির বিষয়টা কী?এআইয়ে ভাষা এতই নিখুঁত, ভুলটা সহজে চট করে ধরা পড়ে না। আইন ছাড়াও শিক্ষার্থীর গবেষণাপত্র বা অফিসের প্রতিবেদনের ক্ষেত্রেও একই বিপদ। আদালত বলছেন, আবেদনে সই করলে তার বিষয়বস্তুর দায় স্বাক্ষরকারীরই, কোন যন্ত্র লিখেছে, তা তখন অজুহাত হিসেবে গণ্য হবে না।
তাই মনে রাখুন১. এআইয়ের দেওয়া প্রতিটি নাম ও সূত্র মূল উৎসের সঙ্গে মিলিয়ে দেখুন।২. যা জমা দেবেন, তার দায় আপনারই, তাই সই করার আগে নিজে পুরোটা পড়ুন।l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর
























