বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ডিসেম্বরে দেশে ছয়টি শৈত্যপ্রবাহের আভাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৪০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 0

নভেম্বরের মাঝামাঝি সময়েই শীতের আগমনী বার্তা মিলতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে থাকায় শীতের অনুভূতি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়তে পারে। চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শীত মৌসুমে দেশে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে কুয়াশা, লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়াবিদেরা জানান, ভৌগোলিক কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের আবহ প্রথম অনুভূত হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় এখনো শীতের তীব্রতা তেমন অনুভূত হচ্ছে না। রাতে কিছুটা হিমেল হাওয়া অনুভূত হলেও দিনের চিত্র ভিন্ন। ঢাকাসহ কয়েকটি বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিসেম্বরে দেশে ছয়টি শৈত্যপ্রবাহের আভাস

প্রকাশের সময় : ১১:৪০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬