সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

মাদকের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের হুঁশিয়ারি পাংশা ইউএনওর

এ কে আজাদ, রাজবাড়ী
  • প্রকাশের সময় : ০৫:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 19

মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। একই সঙ্গে ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ইউএনও মো. রিফাতুল হক বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে ইতিবাচক প্রচারণায় এগিয়ে আসতে হবে। পাংশাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত বক্তারা অতীতে যাঁরা চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া পাংশা পৌরসভার বেহাল সড়ক, বিশেষ করে রেলগেটসংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামতের জোর তাগিদ দেওয়া হয়।

সভার শুরুতে উপজেলার বিগত এক মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

ইউএনও মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিঙ্কু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ এবং পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্না প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদকের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের হুঁশিয়ারি পাংশা ইউএনওর

প্রকাশের সময় : ০৫:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬