বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পেটে খাবার ছিল না, পায়ে ছিল না জুতা, সেই ছেলে আজ রিয়াল মাদ্রিদের তারকা এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের জানুয়ারিতে বাংলাদেশে আসতে রাজি ভারত কুমার বিশ্বজিতের গাওয়া কালজয়ী গান এবার পিয়ানো ভার্সনে ওয়ানডেতে কোহলির সেরা ইনিংস: ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর মাঠের বাইরে দি মারিয়া আসলে কেমন মানুষ: তাঁর অজানা কিছু গল্প ফিডব্যাকের ৫০ বছর: সারাদেশে কনসার্টসহ আরও যত পরিকল্পনা পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন ইমরান খান: হাসপাতালের জন্য ক্রিকেটে ফেরা, এরপর বিশ্বকাপ জয়

লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 3
লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। কিন্তু তার আগেই যেন এক গোল হজম করে বসেছে দলটি! খেলোয়াড়েরা আজ সকালে ঢাকায় পৌঁছালেও তাঁদের লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম আসেনি। সেগুলো আটকে আছে কাতারের দোহা বিমানবন্দরে।অনুশীলনের সরঞ্জাম না আসায় আজ অনুশীলন করতে পারেনি পাকিস্তান দল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত। তবে একই দিনে তাদের প্রতিপক্ষ ভারত সূচি অনুযায়ী অনুশীলন সেরেছে।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

ফুটবলে ভারতের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ডও পক্ষে নয়। সর্বশেষ ২০০৫ সালের জুনে ভারতকে হারিয়েছিল তারা। এরপর পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান। সাফের ইতিহাসেও ভারত ৯ বারের চ্যাম্পিয়ন, পাকিস্তানের ট্রফির ঘর এখনো শূন্য।এবার অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে ভারত। তাই পাকিস্তানের সামনে ছিল পুরোনো হিসাব বদলে দেওয়ার সুযোগ। কিন্তু ম্যাচের আগেই লাগেজ–বিপত্তিতে কাজটা আরও কঠিনই হয়ে গেল।বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মাঠের লড়াইয়ে পাকিস্তান ভারতকে গোল দিতে পারবে কি না, সময়ই বলবে। তবে মাঠে নামার আগেই যেন লাগেজের কারণে এক গোল খেয়ে বসেছে পাকিস্তান।

ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

প্রকাশের সময় : ০১:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬