Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

অনন্য উচ্চতায় বাবর আজম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 17

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অংশ নিয়ে মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই ডানহাতি ব্যাটার ম্যাচের শুরুতে কিছু রান যোগ করার মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬,০০০ রানের মাইলফলক অতিক্রম করেন।

তিনি পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। ওয়ানডে ক্রিকেটে ৬,৫০০-এর বেশি রান করা বাবর টেস্ট ক্রিকেটে ৬৬ ম্যাচে ৪,৭৭১ রান এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৫ ম্যাচে ৪,৫৯৬ রান সংগ্রহ করেছেন। সব ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৩২টি আন্তর্জাতিক সেঞ্চুরি ও ১১১টি হাফ-সেঞ্চুরি।

পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হক আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন। তিনি ৪৯৫ ম্যাচে ২০,৫৪১ রান করেছেন। তার পরেই আছেন সাবেক অধিনায়ক ইউনিস খান, যিনি ৪০৮টি আন্তর্জাতিক ম্যাচে ১৭,৭৯০ রান সংগ্রহ করেছেন।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে ইনজামাম-উল-হক ২০,৫৪১ রান, ইউনিস খান ১৭,৭৯০ রান, মোহাম্মদ ইউসুফ ১৭,১৩৪ রান, জাভেদ মিয়াঁদাদ ১৬,২১৩ রান এবং বাবর আজম ১৬,০০৭ রান করেছেন। এদিকে ৩২ বছর বয়সী এই ব্যাটার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেছেন। তিনি কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের গড়া পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটি ভাঙার অপেক্ষায় আছেন।

উভয় ব্যাটারই ২০টি করে ওয়ানডে সেঞ্চুরি করেছেন, তবে বাবর আনোয়ারের সমান সংখ্যক সেঞ্চুরি পূর্ণ করেছেন অনেক কম ইনিংস খেলে। রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে তার আর মাত্র একটি সেঞ্চুরির প্রয়োজন। এছাড়াও বাবর দ্রুততম ব্যাটার হিসেবে ২১টি ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করার তালিকার তৃতীয় স্থানে উঠে আসার পথে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এই রেকর্ডটির অধিকারী। তিনি ১১৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। অন্যদিকে, ভারতের বিরাট কোহলি এটি অর্জন করেছিলেন ১৩৮ ইনিংসে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনন্য উচ্চতায় বাবর আজম

প্রকাশের সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬