গুরুত্বপূর্ণ সংবাদ:
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 4
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে সিআইডির করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
স্বর্ণ ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করে তৎকালীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে জামিনে মুক্তি পান তিনি।
Tag :























