Dhaka ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি থেকে দুই বাংলাদেশির মরদেহ আনা হবে

নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৯:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 6

নওগাঁর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৬০ বোতল নেশাজাতীয় উইনক্রিক্স কফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের একটি আখখেত থেকে এসব মাদক জব্দ করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২৮-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানার তাজপুর গ্রামের একটি আখখেতে অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ

প্রকাশের সময় : ০৯:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬