Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী চার দিনেই ৪২৪ কোটি রুপি আয়, ৫০০ কোটির পথে রজনীকান্তের ‘জেলার ২’ হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ১২০১ মন্ত্রীকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল ‘দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি ওয়ানডের নতুন নিয়মে ফিরছে রিভার্স সুইং, শেষ ওভারে চাপে ব্যাটাররা নওগাঁয় ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

চার দিনেই ৪২৪ কোটি রুপি আয়, ৫০০ কোটির পথে রজনীকান্তের ‘জেলার ২’

বিনোদন ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৪:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 13

মুক্তির প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণী তারকা রজনীকান্ত অভিনীত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘জেলার ২’। মুক্তির চতুর্থ দিন শেষে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৪২৪ কোটি রুপির বেশি। এতে ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছে সিনেমাটি।

বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিন গত রবিবার (১৮ অক্টোবর) শুধু ভারতের বাজারেই ছবিটির নিট আয় হয়েছে ৫৫ দশমিক ৮৫ কোটি রুপি। এতে প্রথম চার দিনে ভারতের বাজারে মোট নিট আয় দাঁড়িয়েছে ১৯৯ দশমিক ৯০ কোটি রুপি। দেশীয় বাজারে মোট আয় বা গ্রস কালেকশন হয়েছে ২৩৪ দশমিক ২৫ কোটি রুপি।

মুক্তির প্রথম দিন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতে ১৬ হাজার ৫৯৯টি প্রদর্শনী থেকে ছবিটি আয় করে ৫৯ দশমিক ৭০ কোটি রুপি। পরদিন শুক্রবার আয় কমে দাঁড়ায় ৩৭ দশমিক ১০ কোটি রুপিতে। তবে সপ্তাহান্তে আবারও ঘুরে দাঁড়ায় ছবিটি। শনিবার আয় হয় ৪৭ দশমিক ২৫ কোটি রুপি, যা রবিবার বেড়ে দাঁড়ায় ৫৫ দশমিক ৮৫ কোটি রুপিতে। শনিবারের তুলনায় রবিবার আয় বেড়েছে প্রায় ১৮ দশমিক ২ শতাংশ।

স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, রবিবার ভারতের প্রেক্ষাগৃহগুলোতে ছবিটির ১৫ হাজার ৪৭৩টি প্রদর্শনী হয়। এদিন সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে উপস্থিত হন প্রায় ৩৬ লাখ ৮৭ হাজার দর্শক।

ভাষাভিত্তিক আয়ের ক্ষেত্রে রবিবারও এগিয়ে ছিল তামিল সংস্করণ। ৮ হাজার ১৭৩টি প্রদর্শনী থেকে এ সংস্করণের আয় হয়েছে ৩৯ দশমিক ৯৫ কোটি রুপি। তেলুগু সংস্করণ ২ হাজার ২৩৪টি প্রদর্শনী থেকে আয় করেছে ৯ দশমিক ৫০ কোটি রুপি। হিন্দি সংস্করণ থেকে এসেছে ৫ দশমিক ৭৫ কোটি রুপি এবং কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ৬৫ লাখ রুপি।

ভারতের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভালো ব্যবসা করছে ‘জেলার ২’। রবিবার বিদেশের বাজার থেকে ছবিটির আয় হয়েছে প্রায় ৪০ কোটি রুপি। এতে চার দিনে আন্তর্জাতিক বাজারে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৯০ কোটি রুপি।

ভারতের বাজারে ২৩৪ দশমিক ২৫ কোটি রুপি এবং আন্তর্জাতিক বাজারে ১৯০ কোটি রুপি মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪২৪ দশমিক ২৫ কোটি রুপি। মুক্তির প্রথম সপ্তাহান্তে এই সাফল্যের পর এখন ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রজনীকান্তের ‘জেলার ২’।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চার দিনেই ৪২৪ কোটি রুপি আয়, ৫০০ কোটির পথে রজনীকান্তের ‘জেলার ২’

প্রকাশের সময় : ০৪:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬