Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত ৫১৪ টাকার বিদেশি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায় আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না : চিফ প্রসিকিউটর বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না, সম্পাদক শরিফুল প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে আজাদ আবুল কালাম সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস ডা. জুবাইদার ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল দম্পতির সাড়ে ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য ক্লাবের সব ভোটারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ নির্বাহী কমিটির নেতারা।

এক বিবৃতিতে নেতারা জানান, নতুন সদস্যপদ প্রদানের পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য গঠিত সাবজেক্ট কমিটি প্রার্থীদের পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা ও প্রেসক্লাবের কার্যক্রমে অবদানসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে বিভিন্ন পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে।

সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন সংগঠনের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম। সহ-সভাপতি পদে সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক পদে তহীদ মনি এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে সাইফুর রহমান সাইফকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন পেয়েছেন শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু ও এস এম সোহেল।

বিবৃতিতে নেতারা বলেন, প্রেসক্লাব যশোর সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও পারস্পরিক ঐক্যের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থে কার্যকর ভূমিকা পালনের জন্য যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।

নেতারা আরও বলেন, প্রেসক্লাবের কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও সাংবাদিকবান্ধব করতে এবং সদস্যদের পেশাগত ও কল্যাণমূলক স্বার্থে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীদের বিজয়ী করা প্রয়োজন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যেসব পদে তাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন, তাদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দনও জানানো হয়েছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে প্রেসক্লাব যশোরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত নেতৃত্ব প্রেসক্লাবের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে কাজ করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর

প্রকাশের সময় : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬