কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রকাশের সময় : ০৪:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 5
রাজবাড়ীর কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, দেশীয় মাছ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল জব্দে মোবাইল কোর্ট পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কালুখালী উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এ সময় কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক আদম আলী, সিনিয়র সহসভাপতি আবু সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।























