Dhaka ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসীসহ নিহত ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 2

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সৌদি আরবপ্রবাসীসহ তিন যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের ছেলে ও সৌদি আরবপ্রবাসী চয়ন মোল্লা (২৩), একই গ্রামের আজগর মোল্লার ছেলে ও সৌদি আরবপ্রবাসী সিয়াম মোল্লা (২৩) এবং এনায়েত হোসেনের ছেলে নয়ন হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চয়ন মোল্লা তার দুই বন্ধু সিয়াম ও নয়নকে সঙ্গে নিয়ে ভাঙ্গা গোলচত্বর ও আশপাশের এলাকায় ঘুরতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলচালক চয়ন মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সিয়াম ও নয়ন। স্থানীয় লোকজন ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে কেরানীগঞ্জ এলাকায় অ্যাম্বুলেন্সে তাদের মৃত্যু হয়।

চয়ন মোল্লা ঈদুল আজহার ছুটিতে দেশে এসেছিলেন। অন্যদিকে সিয়াম মোল্লা মাত্র ২০ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। নয়ন হোসেন কয়েক মাস কুর্দিস্তানে থাকার পর প্রায় এক বছর আগে দেশে ফিরে নগরকান্দা এলাকায় একটি কুরিয়ার প্রতিষ্ঠানে মোটরসাইকেলে পণ্য সরবরাহের কাজ করতেন।

লস্করদিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কাইয়ুম মিয়া বলেন, তিনজনই কাছাকাছি বয়সের হওয়ায় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একসঙ্গে চলাফেরা করতেন। কারও বিয়েও হয়নি। একসঙ্গে তিন তরুণের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করা যায়নি। বাসটির সন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসীসহ নিহত ৩

প্রকাশের সময় : ১১:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬