Dhaka ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যা-ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির হতাহতের খবর নেই : রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 4

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজখবর রাখছি।’

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৬৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন চার শতাধিক মানুষ। নিহত ও নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।

পাশাপাশি নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ। প্রয়োজন হলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সরকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেপালে বন্যা-ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির হতাহতের খবর নেই : রাষ্ট্রদূত

প্রকাশের সময় : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬