Dhaka ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ : মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার কালুখালীর পাতুরিয়ায় আরএসইউএফ’র বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন সবজির দাম সামান্য কমলেও চিনি-তেল-আটা-ডিমে নাভিশ্বাস ১২৫ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারে হোটেলের বারে পাল্টাপাল্টি হামলায় নিহত ২ নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী নওগাঁয় সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে মামলা সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে সম্পন্ন

বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 16

জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নানা ইস্যু ও জনদুর্ভোগের বিষয় নিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং দফায় দফায় লোডশেডিংয়ের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধী দল জোরালো ভূমিকা রাখবে বলে জানা গেছে। পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও বিরোধী দলের সংসদ সদস্যরা সরব হতে পারেন।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শেরেবাংলা নগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। সংসদ ভবন এলাকায় অনাকাঙ্ক্ষিত জনসমাগম ঠেকানোর পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনের ওপরও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে শেরেবাংলা নগর, ফার্মগেট, বিজয় সরণি, বাংলামোটর ও শ্যামলী মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত চেকপোস্ট স্থাপনের পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণও জোরদার করা হয়েছে।

সংসদ ভবনের নিরাপত্তা ও অধিবেশনের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশের সময় : ১০:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬