Dhaka ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: টিম গঠনে ব্যর্থ হলে এমপিও স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 11

দেশব্যাপী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান টিম গঠনে ব্যর্থ হলে সেই প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা স্টিয়ারিং কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ সফলভাবে আয়োজনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে দল গঠনের আহ্বান জানানো হয়েছে।

একইসঙ্গে কোনো প্রতিষ্ঠান টিম গঠনে ব্যর্থ হলে সেই প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতাকে সারা দেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিতে পারবে এবং ফুটবল উৎসবের পরিবেশ সৃষ্টি হবে।
তিনি বলেন, খেলাধুলা নিয়মিত হলে আলাদা করে প্রতিভা খুঁজতে হবে না, মাঠ থেকেই যোগ্য খেলোয়াড় উঠে আসবে।

এজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দল গঠন নিশ্চিত করতে হবে। তবে আমি একটা শর্ত দিতে বলব, কোনো প্রতিষ্ঠান যদি টিম গঠন করতে ব্যর্থ হয় তাহলে সেসব কারিগরি কলেজ, মাদ্রাসা, হাই স্কুল, জেনারেল কলেজ সেই প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার পরিকল্পনার রয়েছে। ছাত্র না পেলে টিচাররা খেলবে কিন্তু টিম গঠন করতে হবে। টিম গঠন করতে হবে এটার জন্য একজন ম্যান্ডেটরি করতে হবে। কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে তার কারণ খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ১১ জন বা ১৫ জন খেলোয়াড়ের টিম গঠন করতে না পারে তাহলে আপনারা ধরে নেবেন যে ওই প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট নাই। তার মানে ওই প্রতিষ্ঠানে আপনাদের তদন্ত করার দরকার। এটাই হচ্ছে মোক্ষম সময় আপনাদের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: টিম গঠনে ব্যর্থ হলে এমপিও স্থগিত

প্রকাশের সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬