Dhaka ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন: প্রধান অভিযুক্ত গ্রেফতার বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মরণে জবিতে ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনীর প্রস্তুতি চূড়ান্ত রাজবাড়ীতে কৃষক সমিতির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্কাউটসকে খুবই পছন্দ করতেন: এস এম জিলানী এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর নওগাঁয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন ড. সাব্বির মোস্তফা খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 9

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫-এর ধারা ৭(১) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়।

ড. সাব্বির মোস্তফা খান প্রায় তিন দশক ধরে পানিসম্পদ ব্যবস্থাপনা, নগর ড্রেনেজ, বন্যা, জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা ও প্রকৌশল শিক্ষার সঙ্গে যুক্ত। তিনি ৫০টির বেশি জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নতুন চেয়ারম্যান হিসেবে রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা তার প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন ড. সাব্বির মোস্তফা খান

প্রকাশের সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬